আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:43 am || প্রকাশের তারিখ: May 13, 2020, 5:30 pm
জুনে কমবে বাংলাদেশের করোনা সংক্রমণ: ত্রান প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘করোনাভাইসে বাংলাদেশে সংক্রমণের হার ও মৃত্যু সংখ্যা বিশ্বের অন্যান্য দেশে চেয়ে কম। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে আগামী জুনেই বাংলাদেশে করোনা সংক্রমক কমে যাবে যাবে। তাই আশা করছি আগামী ৩০ মে’র মধ্যে বাংলাদেশ স্বাভাবিক হবে।’

বুধবার দুপুরে আশুলিয়ায় ত্রান বিতরণকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

দুর্যোগ ও ত্রানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ইতপূর্বে কখনো এ ধরনের দুর্যোগের সম্মুখীন হয়নি। করোনাভাইরাসে বিশ্বের অর্থনীতিতে ধনী দেশগুলোও কাবু হয়ে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনা ও নেতৃত্বের কারনে বাংলাদেশ এখনও ভালো অবস্থানেই রয়েছে। ফলে বিশ্বের কাছে কুড়িয়েছেন প্রশংসাও।’

ত্রান নিয়ে দুর্নীতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, ‘যারা অহায়দের অর্থ লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। দেশের ক্রান্তিকালে যারা জনগনের পাশে থেকে সেবা করছে সেসব ডাক্তার, পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদও জানান তিনি।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হেলাল মাদবর( সাবেক চেয়ারম্যান-আশুলিয়া ইউপি) প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম