আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:29 am || প্রকাশের তারিখ: May 13, 2020, 10:09 pm
ভোলা চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চরফ্যাশন সংবাদদাতা।।ভোলার চরফ্যাশনের দুলারহাট সড়কের মতিন মিয়ার বাড়ির মোড় এলাকায় বুধবার সকালে বিপরীতমুখী কভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মো. আজাদ (২৫) নিহত হয়েছেন। মোটর সাইকেল চালক নাজিম গুরুতর আহত হয়েছেন।নিহত আজাদ উপজেলার নুরাবাদ ৪ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।
থানা সূত্র জানায় , দুলারহাট থেকে চরফ্যাশন আসার পথে বিপরীতমুখী অজ্ঞাত একটি কভার্ড ভ্যান এর সাথে ধাক্কা লেগে গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক নাজিম ও আরোহী আজাদ রাস্তায় পড়ে থাকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরোহী আজাদকে মৃত ঘোষণা করেন এবং চালক নাজিমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করেছেন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম