প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:08 am || প্রকাশের তারিখ: May 15, 2020, 2:16 pm
লালমনিরহাট সংবাদদাতা।। করোনা দুর্যোগ পরিস্থিতিতে লালমনিরহাটের আদিতমারীতে কাতার চ্যারেটি বাংলাদেশ অফিসের আয়োজন ৪০০ এতিম ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে অবস্থিত আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে কাতার চ্যারেটি পরিচালিত পলাশী এতিমখানা মাঠে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে এসব ইফতার সামগ্রী এতিম ও অসহায় পরিবারের মাঝে তুলে দেয়া হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ২০ কেজি মিনিকেট চাল, ৫ কেজি সোয়াবিন তেল, ২ কেজি সোলা, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, এক কেজি লবণ, আড়াই কেজি খেজুর ও ২ কেজি পেঁয়াজ।
এসময় আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন, কাতার চ্যারেটি বাংলাদেশ এর প্রতিনিধি আবু সাঈদ, পরিচালক আতিকুর রহমান, সহকারী পরিচালক জাহেদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন উপস্থিত ছিলেন।