আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 11:32 am || প্রকাশের তারিখ: May 15, 2020, 6:27 pm
ক্রেতা সেজে মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করলো যশোর ডিবি পুলিশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশ মোতাবেক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৫/২০২০ ইং তারিখ বিকাল ১৬.০৫

ঘটিকার সময় চৌগাছা থানাধীন চান্দা (আফরা) খালপাড়া এলাকায় ক্রেতা সেজে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলিমুননেছা ও রেকসোনা (৫৯), স্বামী- হাবিবুর রহমান, ও তার সহযোগী শফিকুল ইসলাম (২৪), পিতা- আবুল বিশ্বাস, উভয়সাং- চান্দা (আফরা), থানা-চৌগাছা, জেলা-যশোরদ্বয়কে ০৬ (ছয়) বোতল ফেনসিডিল (মাদক) সহ হাতে নাতে গ্রেফতার করেন।

তাদের স্বীকারোক্তি মোতাবেক মাদক সরবরাহ দাতা একাধিক মাদক মামলার আসামী চৌগাছা থানাধীন তেতুলবাড়ীয়া সাকিনস্থ আব্দুল হালিম @ এলেম এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। ধৃত আসামী আলিমুননেছার বিরুদ্ধে নড়াইল জেলা ও যশোর জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

এই সংক্রান্তে চৌগাছা থানার মামলা নং-২০ তাং-১৪/০৫/২০২০ ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম