আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 9:59 am || প্রকাশের তারিখ: May 15, 2020, 8:04 pm
নারী পুলিশ কনেস্টবলের বিষপান, পুলিশ সদস্য স্বামী আটক
আল-আমিন,ঝালকাঠি।। ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কনেস্টবল স্বামীর সাথে ঝগড়া করে নাদিয়া আফরিন নামে এক নারী পুলিশ কনেস্টবলের বিষপানে মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী পুলিশ কনেস্টবল তরিকুল ইসলামকে আটক করেছ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ঐ নারী কনেস্টবল বিষপান করলে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, পুলিশ কনেস্টবল নাদিয়া আফরিন ও তার স্বামী পুলিশ কনেস্টবল তরিকুল ইসলাম দু’জনেই ঝালকাঠি পুলিশ লাইনস এ কর্মরত ছিলেন। স¤প্রতি নাদিয়া ও তরিকুলের মধ্যে প্রেমের সম্পর্কের মাধ্যমেই বিয়ে হয়।

বিয়ের পরে নাদিয়া আফরিন জানতে পারেন যে তার স্বামী তরিকুল ইসলামের আরও একটি বিবাহিত স্ত্রী রয়েছে। এনিয়ে তাদের মধ্যে নানা সময়ে মনোবিরোধ দেখা দেয়,এরই জের দরে রাগে ক্ষোভে বিষপান করেন নরী করেস্টেবল নাদিয়া আফরিন। এ ঘটনায় রাতে পুলিশ কনেস্টবল তরিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম