আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 7:50 am || প্রকাশের তারিখ: May 15, 2020, 8:49 pm
কাউখালীতে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিং কিটস বিতরণ
কাউখালী সংবাদদাতা।।  পিরোজপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৪১০টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিং কিটস্ বিতরণ করেছে মুসলিম এইড পিরোজপুর এরিয়া কার্যালয়।

শুক্রবার সকালে কাউখালী উপজেলার চৌরাস্তায় অসহায় ২০০টি পরিবারকে নগদ ২৫০০ টাকা অর্থ সহায়তা এবং ২১০টি পরিবারকে ১ হাজার ৮২১ টাকা মূল্যমানের হাইজিং কিটস প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সমুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, মুসলিম এইড এডমিন অফিসার মো. আব্দর রহিম উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম