আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 6:30 pm || প্রকাশের তারিখ: May 15, 2020, 9:06 pm
নেত্রকোনার কেন্দুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আহত ৩, থানায় অভিযোগ
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে।
গত ৪এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার বলাইশিমুল গ্রামের এমদাদুল হক রুবেলের বাড়িতে এই আহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও অভিযোগ সুত্রে জানা যায়, নেত্রকোণা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে এমদাদুল হক রুবেল ও তার প্রতিপক্ষ আব্দুল গনির ছেলে মোজাম্মেল হক দীর্ঘদিন যাবৎ জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
পরবর্তীতে গত ৪এপ্রিল (সোমবার) দুপুরে পূর্ব পরিকল্পিত ভাবে মোজাম্মেল হকের নের্তৃত্বে ১০জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র রামদা, রড, লাঠিসুটা নিয়ে বলাইশিমুল গ্রামের বাসিন্দা এমদাদুল হক রুবেলের বাড়িতে গিয়ে তার পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় আহত হয় এমদাদুল হক রুবেল, আলমগীর কবির ও মতিয়র রহমান। গুরুতর আহতরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই ঘটনায় ৭মে (বৃহস্পতিবার) শাহ আলম বাদী হয়ে কেন্দুয়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- মোজাম্মেল হক (২৮), শহীদ মিয়া (৩৮), ওবায়দুল (৩০), আতিকুল(২০), আয়াতুল (২৩), অলি মিয়া(৩৫), সানোয়ার (২১), নুরুল ইসলাম(৬২), দীন ইসলাম(৬০), লালন মিয়া(৩০)।
এই ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লা খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম