আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 7:04 am || প্রকাশের তারিখ: May 15, 2020, 11:37 pm
স্বাস্থবিধি না মানায় বরিশালে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক।। স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় বরিশালে ত্রেতা বিক্রেতাদের কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার জেলা প্রশাসনের ৪টি পৃথক টিম শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে অভিযান চলায়। নগরীর বাংলাবাজার, চকবাজার, বাজার রোড, কাটপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা ,বটতলা ও পুলিশ লাইন, বাংলাবাজার, সদর রোড বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

এসময়, স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্দের নিয়ে কেনাকাটা করতে আসায় ১১ জন  ত্রেতা এবং ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট  ৪৮ হাজার ৫০০ টাকা জরিমান আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, এবং মারুফ দস্তেগীর আলাদা ভাবে উপরোক্ত অভিযান পরিচালনা করেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম