প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 7:03 am || প্রকাশের তারিখ: May 15, 2020, 11:45 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টটনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের পার্সোনাল প্রটেক্টটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন জেলা প্রশাসক
শুক্রবার (১৫ মে) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ কান্তি দে ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিপিই হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস ( কোভিড-১৯) প্রতিরোধে সরকারের যে কয়টি বাহিনী সম্মুখ সমরে অংশ নিয়ে যুদ্ধ করে যাচ্ছে তাদের মধ্যে সাংবাদিকা অন্যতম যোদ্ধা।