আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 9:07 am || প্রকাশের তারিখ: May 16, 2020, 11:04 am
আজ থেকে দায়িত্ব নিবে ঢাকা দক্ষিনের ফজলে নূর তাপস
ঢাকা।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ শনিবার দায়িত্ব গ্রহণ করবেন। এরপর বিকেল ৩টায় নগর ভবনের অফিস থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করবেন নতুন মেয়র।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক-টু তারেক সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শুক্রবার ১৫ মে শেষ হচ্ছে। সেই হিসেবে আজ নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাপস।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমান জানান, নতুন মেয়র শনিবার ১৬ মে দায়িত্ব নিচ্ছেন। তবে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন তা তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্প্রতি এক পত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। যেহেতু দেশে এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে, এর মধ্যে তাই লোকসমাগম না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি সভা করে নতুন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকতার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি তারা নিশ্চয়ই এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে ব্যবস্থা নেবেন।

(আমাদেরবাংলাদেশ/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম