আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 5:54 pm || প্রকাশের তারিখ: May 16, 2020, 11:06 am
করোনায় প্রাণ গেলো ৩ লাখ ৮হাজার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বে ৩ লাখ ৮ হাজার ৬৬৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৩২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৩৪ হাজার ৯৫২ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম