প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:37 am || প্রকাশের তারিখ: May 16, 2020, 3:46 pm
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় পাঁচশতাধিক অসহায়ের মাঝে নগদ পাঁচশত(৫০০) টাকা বিরতণ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী মো. আবু তাহের।
শনিবার (১৬ মে) সকালে করোনাভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে পবিত্র ঈদ উপলক্ষ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ দেওয়া হয়।
সাভার উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মো. আবু তাহের জানান, 'করোনাভাইরাসের ফলে অসহায় হয়ে পড়েছে দেশের মানুষ। আশুলিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকই দরিদ্র হওয়ায় পবিত্র ঈদ উপলক্ষ্যে দুর্দিনে জীবনযাপন করছে এসব দারিদ্র লোকেরা। এজন্য তাদের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান বিরতণ চালিয়ে যাবেন বলে তিনি জানান।'
এসময় অন্যান্যদের মধ্যে উদ্যোক্তা হাজী মো. আবু তাহের, সাবেক মেম্বার আব্দুল হালিম, হাজী আব্দুস সালাম, আব্দুস সামাদ, আব্দুল হাই, আবু হানিফ ও হাজী মোতালেব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন