আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:36 am || প্রকাশের তারিখ: May 16, 2020, 7:18 pm
স্বাভাবিক জীবনে ফেরা ২৮৪ জন দস্যুর মাঝে র‌্যাব-৮ এর ঈদ উপহার
আহসান টিটু।। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর পক্ষ থেকে স্বাভাবিক জিবনে ফেরা আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য দ্রব্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত পণ্যের মধ্য  চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ রয়েছে।

১৬ মে, শনিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় র‍্যাব-৮ সিইও অতিরিক্ত ডিআইজি আতিক ইসলাম, অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার মুকরসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, র‍্যাব কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলা ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‍্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন র‍্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ও সাতক্ষিরায় আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় র‍্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি মুকুর বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‍্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র‍্যাবের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা ২৮৪ জন আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার দিলাম।

আগেও করোনা পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‍্যাবের সদস্যরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

(রিফাত/আমাদেরবাংলাদেশ)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম