প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:35 am || প্রকাশের তারিখ: May 16, 2020, 8:07 pm
বরিশাল।। ঘুর্ণিঝড় আম্পান চলাকালে বরিশালের আশ্রয় কেন্দ্রগুলোতে করোনা সতর্কতা মেনে সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানানো হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে।
সে জন্য বরিশালের আড়াইশ সাইক্লোন শেল্টারের পাশাপাশি সব স্কুল কলেজকে প্রস্তুত রাখা হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে।
দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঘুর্ণিঝড় মোকাবেলায় দূর্যোগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরিশালের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সবাইকে ঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়। সভায় জানানো হয় দূর্যোগের সময়ও যাতে করোনার বিস্তার না ঘটে তার জন্য সব বিধি মেনে চলতে হবে।