আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: May 17, 2020, 8:29 pm
মণিরামপুরে অসহায়দের মাঝে ইয়াকুব আলীর নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
রিপন হোসেন সাজু,মণিরামপুর যশোর প্রতিনিধি।।  মনে করিলাম পুরোনো কাপড় পরেই নামাজ পার করতি হবে, এখন নতুন কাপড় পায়ে খুব ভাল লাগতেছে। আল্লা ইয়াকুবকে অনেকদিন বাঁচায় রাহুক। আল্লা তারে আরো ধন-দৌলত বাড়ায় দিক, আল্লার কাছে এই দুয়া করি’ এ রকম নানা অভিব্যক্তি প্রকাশ করছিলেন মণিরামপুর উপজেলার রামনগর গ্রামের সত্তরোর্দ্ধ আকলিমা বেগম।

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র উপজেলার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করেন। রোববার পৈত্রিক নিবাস আগরহাটি গ্রামে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদার, ব্যবসায়ী বাবলুর রহমান, জিয়াউর রহমান, রিপন হোসেন, খালিদ নোমান, নাজমুল ইসলাম টুটুল প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম