আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:08 am || প্রকাশের তারিখ: May 17, 2020, 11:10 pm
অসহায় নারীর ফোন পেয়ে ছুটে গেলো ওসি
নিজস্ব প্রতিবেদক।। করোনার প্রাদুর্ভাব দূরীকর‌ণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ হয়েছে অনকে আগেই। ফ‌লে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। আর এসব খেটে খাওয়া মানুষের খাদ্যের নিশ্চিতে ঝুঁকি নিয়ে সরকারী নির্দেশনা মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মাগুরা কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে যে কেউ ফোন দিলেই তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন মাগুরা জেলা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম।

আজ রবিবার (১৭ ই মে)খাদ্য সহযোগিতা চেয়ে কর্মহীন একজন অসহায় মহিলার ফোন পেয়ে নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী দি‌য়ে‌ সাহায্যে এগিয়ে এসেছেন তিনি।

শালিখা থানার অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম জানান, ইতিমধ্য মাগুৱা জেলায় ১৯ জন করোনা ৱোগী সনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া এসব রোগীদের পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিতে সবসময়ই কাজ করছি৷ এছাড়া করোনা প্রাদুর্ভাবে যারা খাদ্যের অভাবে অসহায় হয়ে পড়েছে তাদের ফোন কল পেলেই খাদ্য পৌছে দিচ্ছি। পুলিশের প্রতি সাধারণ মানুষের যে বিরুপ ধারনা তা ক্রমেই আত্নবিশ্বাসে রুপ নিয়েছে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম