আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:42 am || প্রকাশের তারিখ: May 18, 2020, 2:19 pm
কামারখন্দে সরকারি চাল জব্দ
সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৫০ কেজি চাউল জব্দ  করেছে উপজেলা প্রশাসন।

 রবিবার দিবাগত রাত্রী ২টার দিকে উপজেলার নান্দিনা কামালিয়া এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।

ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো।

এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে রেখে পুলিশ ও ইউএনওকে মুঠোফোনে ফোন দিলে তারা এসে চাল গুলো জব্দ করেন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়।

চালগুলো কোথায় থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় এই বিষয়ে  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম