আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০১৯, ৩:৪৭ অপরাহ্ণ
যশোর বেনাপোল আন্তর্জাতিক প্যাাসেজ্ঞার টারর্মিনালে হুুন্ভির টাকাসহ এক পাসপোর্ট যাত্রী আটক
মোঃ আসাদুর রহমান,বেনাপোল প্রতিনিধি: যশোর বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে মঙ্গলবার দুপুরে ৫ লাখ ৭৫ হাজার হুনডি টাকা ও২ টি নতুন মোবাইল সহ আবু সাহেদ (৪৫)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি । তিনি খুলনা জেলার দিঘুদিয়া থানার জুংগোশিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার পাসপোর্ট নং BE ০৬৭৩১৯৪।

সে পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে এসে বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বিজিবির চেকিং এর সময় তাকে হুন্ডি টাকা সহ আটক করেন।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি একজন হুন্ভি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান হুন্ভি টাকা নিয়ে বাংলাদেশ প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চেকিং পয়েন্টে অবস্থান নেয়। এ সময় আটক আবু সাহেদ বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে আসলে বিজিবির চেকিং পয়েন্ট পার হয়ে চলে যাবার সময় বিজিবি তাকে আটক করে ।পরে তার কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ভি টাকা ও ২ টি নতুন মোবাইল পাওয়া যায় ।আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম