প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:41 am || প্রকাশের তারিখ: May 18, 2020, 2:40 pm
কেশবপুর সংবাদদাতা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় ৮ শত পরিবারের মাঝে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস তার নিজস্ব বাসভবনের সামনে দলীয় নেতৃবৃন্দের উপস্থিততে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৮শ পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর বিএনপিনেতা কুতুব উদ্দীন বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইমন, এস এম ফারুক হোসেন, শাকিলুর রহমান সোহান, মেহেদী হাসান সুমন, আজিমুজ্জামান রাসেল, সুজন প্রমুখ।