আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:12 am || প্রকাশের তারিখ: May 18, 2020, 3:58 pm
নোয়াখালীতে একদিনে ৪৭ জনের করোনা শনাক্ত
নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীতে একদিনে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন।

১৮ মে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

সিভিল সার্জন বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। খবর পেয়ে গত ১৬ ও ১৭ মে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ হয়। পরে তা পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৭ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৪৭ জনের করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১৩৩ জন নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১০৪, সদরে ১৬, কবিরহাটে ১২, চাটখিলে ১৬, সোনাইমুড়ীতে ১৩, হাতিয়ায় ৫, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ৫ ও সুবর্ণচরে ১ জন রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম