আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 1:06 pm || প্রকাশের তারিখ: May 18, 2020, 5:28 pm
শার্শা বাগআঁচড়ায় ফেনসিডিল সহ মাদক বিক্রেতা আটক
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ২ বোতল ফেনসিডিল সহ আনোয়ার পারভেজ অনুজ (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বেলা ১২ টার সময় শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক আনোয়ার যশোর জেলার মনিরামপুর থানার চন্ডিপুর (পশ্চিম পাড়া) গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়াররুল কবির বাগআঁচড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে আমাদেরবাংলাদেশ. কম প্রতিবেদক-কে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম