আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 2, 2026, 1:01 pm || প্রকাশের তারিখ: May 18, 2020, 6:30 pm
মালয়েশিয়ায় মৃত্যুপথযাত্রী শামছুর জামানের দেশে ফিরে আসার আকুতি: প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা
এস আর সাঈদ, কেশবপুর যশোর থেকে।। 
যশোর জেলার কেশবপুরের যুবক মালয়েশিয়ায় মৃত্যুপথযাত্রী শামছুর জামানের দেশে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য প্রার্থনা করেছেন। জানাগেছে,

কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর গ্রামের শামছুর জামান বিগত ৬ মাস পূর্বে ধার-দেনা করে শ্রমিক ভিসা নিয়ে মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ায় যাওয়ার পর তার গলায় আলসার ধরা পড়ে। দুই মাস কাজ করার পর করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে টাকা নিয়ে চিকিৎসা করে কোন ফলাফল না হওয়ায় বর্তমানে তিনি মালয়েশিয়ায় প্রবাসী জহরবারু তামান মেগারিয়ায় মৃত্যুর দিন গুনছেন।

শামছুর জামান দেশে ফিরে আসার জন্য বাংলাদেশ হাইকমিশনে বার বার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করছে না। এমনিকি বাংলাদেশ হাই কমিশনের ফেজবুক পেজে বার বার মেসেজ পাঠালেও কোন সাড়া মেলেনি। এব্যাপারে গলায় আলসার রোগে আক্রান্ত যুবক শামছুর জামান বাংলাদেশে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন।+৬০১১২৬৩৫৯৪৬৬/ +৬০১৪৩২৩১৬১৫ নম্বর ফোনে যোগাযোগের জন্য শামছুর জামান অনুরোধ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম