প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 1:06 pm || প্রকাশের তারিখ: May 18, 2020, 10:55 pm
নিজস্ব প্রতিবেদক।। নওগাঁয় সামাজিক দূরত্ব বজায় রেখে আসন্ন ফলের মৌসুমের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সাথে আম ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন সাপাহার আম ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব কার্তিক সাহা।
সোমবার সাপাহাবাজারে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে সামাজিক দূরত্ব বজায় বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় আম চাষী, ব্যবসায়ী ও আড়তদারদের বিভিন্ন সমস্যা সমাধানের ঘোষনা দেন পুলিশ সুপার।
পুলিশ সুপারের ঘোষনা করেন আম চাষীদের নিরাপত্তায় একটি পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করে নিরাপত্তা প্রদান সহ রোডের নিরাপত্তা, আম বহনকারী ট্রাক রাত্রিবেলায় নওগাঁ সীমান্তে নিরাপদে গমনের ব্যবস্থা করে দেওয়া, রাস্তায় ডাকাতি ছিনতাই রোধকল্পে সাপাহার থানায় অতিরিক্ত দুটি গাড়ি প্রদান এবং আম বাজার থেকে বা ট্রাক থেকে থেকে কোন প্রকার চাঁদাবাজি হবে না মর্মে হুশিয়ারি ও আশ্বাস প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) তরিকুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ বছর নওগাঁ জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে প্রায় ৩০০ হাজার মেট্রিক টন আম যার আনুমানিক বাজার মূল্য এক হাজার কোটি টাকা।