আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:17 am || প্রকাশের তারিখ: May 18, 2020, 11:24 pm
আগামী ১০ জুন বাজেট অধিবেশন ডেকেছে রাষ্ট্রপতি
ঢাকা।। ১০ই জুন বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ সোমবার রাতে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী অধিবেশন হবে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর শুরু হচ্ছে।


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১১ই জুন সংসদ অধিবেশনে আগামী ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। সংসদে আলোচনা শেষে ৩০শে জুন তা পাস হওয়ার কথা রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম