আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:00 pm || প্রকাশের তারিখ: May 19, 2020, 6:30 pm
যশোরে শার্শায় যুবলীগ নেতার সহায়তায় ঈদ সামগ্রী বিতরণ
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।।করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করছে । যারা অসহায় দরিদ্র তারা পড়ছেন বিপাকে।

এসব মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানরাও সহায়তার হাত বাড়িয়েছেন। প্রধান অতিথি থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। মঙ্গলবার বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৯৮ জন গরীব অসহায় দুস্থদের মাঝে বাগআঁচড়ার ঘোষপাড়ায় সামজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুচ আলী, দৈনিক স্পন্দন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান নয়ন দৈনিক প্রজন্মের ভাবনার সাইফুজ্জামান মন্টু ও বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান প্রমূখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম