আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:27 am || প্রকাশের তারিখ: May 19, 2020, 8:01 pm
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ১৫ শ’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং পরিচালনা পর্ষদের নিজস্ব অর্থায়নে সরকারী রামদেও বাজলা স্কুল মাঠে মঙ্গলবার বেলা ১১ টায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা ব্যাপি কর্মহীন দিনমজুর, দু:স্থ, অসহায় প্রায় ১৫ শ’ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও পদ্মা ফিড এন্ড চিকস্ এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আনোয়ারুল হক আনু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসান কবীর এপ্লব, সহ-সভাপতি মাহবুব ইসলাম, চেম্বার পরিচালক এম এ করিম, মোাস্তাফিজুর রহমান, এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সুশীল কুমার মন্ডল, আজম আলী, রনজু সহ অন্যান্য পরিচালক বৃন্দ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম