প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:00 pm || প্রকাশের তারিখ: May 19, 2020, 9:53 pm
বিশেষ প্রতিনিধি যশোর।। যশোর কোতয়ালি থানার পাশে আলোচিত সোনার দোকান প্রিয়াঙ্গন জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনায় দায়েরকরা মামলার চার্জশিট দিয়ে ডিবি পুলিশ। চার্জশিটে আন্তঃ জেলা চোরচক্রের ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় যশোরের আব্দুল আলিম ও প্রদীপ কুমার রক্ষিততে অব্যহতির সুপারিশ করা হয়েছে।
অভিযুক্তরা হলো, চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রহিম বাদশা, বাকনিয়া উপজেলার বাদশা মিয়া কলোনীর মৃত. সোনা মিয়ার ছেলে সোহেল ওরফে মোটা সোহেল, কুমিল্লা মুরাদ নগরের ইউসুফ নগর গ্রামের তারু মিয়ার ছেলে সাব্বির হোসেন ওরফে উজ্জল হোসেন এবং গিয়াস উদ্দিনের ছেলে সুমন, মিজানুর রহমানের ছেলে রুবেল মিয়া, নরসিংদী
জেলার রায়পুর উপজেলার মজুবন গ্রামের মৃত নবদ্বীপ বিশ্বাসের নেপাল বিশ্বাস, কুমিল্লার দ্বেবীদার উপজেলার ধলাহাঁস গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নারীবাজার এলাকার গোপাল দেবনাথের ছেলে ইন্দ্রজিৎ দেবনাথ ও চট্টগ্রামের বকানিয়া উপজেলার কালামিয়া বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা মিয়া ওরফে ছোট বাদশা।