প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 11:33 pm || প্রকাশের তারিখ: May 19, 2020, 10:03 pm
ঢাকা।। করোনা পরিস্থিতিতে বিড়ি-সিগারেটসহ সব তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (১৮ই মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খাইরুল আলম শেখ ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’এর ক্ষমতাবলে এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, তামাক গ্রহণ কোভিড-১৯’এর সংক্রমণ বাড়ায়। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাক গ্রহণে নিরুৎসাহিত করেছে। এছাড়া গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস ধুমপায়ীদের মারাত্মক ক্ষতি করে। অধুমপায়ীদের চেয়ে একজন ধুমপায়ীর করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১৪ ভাগ বেশি থাকে বলেও জানানো হয়েছে।