আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 11:33 pm || প্রকাশের তারিখ: May 19, 2020, 10:40 pm
সিরাজগঞ্জের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ অর্থ বিতরণ 
সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০ জন ভিক্ষুকের মাঝে মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার বেলা ১১ টায় কামারখন্দ উপজেলা চত্বরে কামারখন্দ সমাজসেবা অধিদপ্তরে সহযোগিতায় এ বিতরণ কর্মসূচি পালন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ২ (সিরাজগঞ্জ সদর -কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী প্রমুখ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম