আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:22 pm || প্রকাশের তারিখ: May 20, 2020, 5:33 pm
সুন্দরবনে আঘাত হেনেছে আম্পান
বাগেরহাট সংবাদদাতা।। সুন্দরবনের বাংলাদেশ অংশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আমফান। বঙ্গোপসাগর উপকূলে বুধবার দুপুর থেকে ঝড়ো হাওয়া শুরু হলেও বিকাল সাড়ে ৪টার দিকে ঘূর্ণিঝড় আমফানের অগ্রবর্তী অংশ সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে আঘাত হানতে শুরু করেছে।

একই সঙ্গে সাগরের পানির উচ্চতা বেড়েছে ৬ থেকে ৭ ফুট। এখন ঘূর্ণিঝড় বুলবুনের অগ্রবর্তী অংশ সুন্দরবনের বঙ্গবন্ধু আইল্যান্ড, হিরণ পয়েন্ট, দুবলারচর, মেহের আলীর চর, অফিসকিল্লা, মাঝেরচর, আলোরকোল, মরণেরচরে আছড়ে পড়েছে।

১৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে এখন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বাড়ছে ঝড়ের তীব্রতা। তছনছ করে দিয়েছে দুবলারচরের অস্থায়ী সব শুঁটকিপল্লী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম