আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:22 pm || প্রকাশের তারিখ: May 20, 2020, 8:45 pm
বেদনার ছবি, আম্পানের ছবি! 
আহসান টিটু।। ছবিটি মনযোগ দিয়ে খেয়াল করুন! ঘূর্নিঝড় আম্পানে উত্তাল বলেশ্বর নদী। দু'জন মানুষ, তারা নদীতে বাঁধ দিচ্ছে!  সুপার সাইক্লোন কি আর হাতের এতোটুকু মাটি দিয়ে রক্ষা করা সম্ভব!


তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, জীবনের তিল তিল করে গড়া সম্বলটুকু রক্ষা করার। কারণ, যার চলে যায় কেবল সেই বোঝে, হারানোর কষ্ট কতটা কঠিন।



সাইক্লোন সিডরে এখানে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিলো। অনেক মানুষ চিরতরে হারিয়ে গিয়েছিলো। লাশও খুঁজে পাওয়া যায়নি! তরতাজা হাসিখুশি  জিবন্ত মানুষগুলো  মরে শুধু লাশের সংখ্যায় পরিনত হয়েছিলো! তারপর শুরু হলো ত্রাণের নামে অনাচার আর জলোচ্ছ্বাসে বেঁচে যাওয়া মানুষগুলোর দুর্ভাগ্যকে পুঁজি করে বিভিন্ন প্রকল্প!


২০১৬ সাল থেকে অধ্যবধি বিশ্বব্যাংকের অর্থায়নে চলছে এ বেড়িবাঁধের কাজ! ৬ শ' ৯৬ কোটি টাকার কাজে কি উপকার হলো এ গরীব মানুষগুলোর! এটাই হলো প্রান্তিক মানুষের জন্য নেওয়া প্রকল্পের সর্বশেষ ফলাফল!  ছবিটি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার গাবতলা গ্রাম থেকে তোলা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম