আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:28 pm || প্রকাশের তারিখ: May 21, 2020, 12:03 am
রংপুরে কর্মহীন দুইশ’ত অসহায়ের মাঝে ঈদ উপহার দিলেন পুলিশ সুপার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড-১৯) ফলে কর্মহীন হয়ে পড়া দুইশত আসহায়কে পবিত্র ঈদ উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন,ও পুলিশের উজ্জ্বল নক্ষত্র,রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ  সুপার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।

(বুধবার ২০ মে) ইচ্ছে সেবী সংগঠনের পক্ষ থেকে এসব উপহার অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এসময় উপহার হিসেবে চাল, ডাল, আলু, তেল, সেমাই, চিনি, সুজি মুড়ি ও গুড়োদুধ বিতরণ করা হয়।

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার আমাদেরবাংলাদেশ.কমকে জানান,ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে আমরা তাদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে, সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন।'

এসময় উপস্থিত রংপুর জেলা পুলিশে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাসহ ইচ্ছে সমাজসেবীর উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম