আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 9:47 pm || প্রকাশের তারিখ: May 21, 2020, 2:56 pm
বেক্সিমকো ফার্মার “বেমসিভির” হস্তান্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে
ঢাকা।। কোভিড-১৯ চিকিৎসায় জেনেরিক ওষুধ রেমডিসিভির, "বেমসিভির" নামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মা।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই ওষুধ তুলে দেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এসময় মন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের কোভিড রোগীদের চিকিৎসায় বেমসিভির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে পরিস্থিতি ভালো। তবে সংক্রমণের হার কমাতে রাস্তাঘাট, ফেরিঘাট, বাজার-মার্কেটসহ বিভিন্ন জায়গায় জনসমাগম কঠোরভাবে নিয়ন্ত্রনের তাগিদ দেন মন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম