আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 8:17 am || প্রকাশের তারিখ: May 21, 2020, 3:01 pm
‘দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে’
ঢাকা।। দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ একথা বলেন তিনি।

দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসনে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি যেন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলার চ্যালেন্জ অতিক্রম করতে পারে এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, কিছুদিন ধরে অসাবধানতা, সচেতনতার জন্য করেনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। অহেতুক যেখানে সেখানে সমাগম করে জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনা হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ্য তত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম