আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 9:48 pm || প্রকাশের তারিখ: May 21, 2020, 3:13 pm
ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
মহসিন আজাদ।। আজও নানাভাবে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 'ম্যুভমেন্ট পাস' নিয়ে ঢাকা ছাড়ার কথা বলা হলেও বেশির ভাগ মানুষই এ সম্পর্কে কিছুই জানে ন।

সকালে আবদুল্লাহপুর, গাবতলী এলাকায় যানবাহনের বেশ চাপ দেখা গেছে। ঈদে রাজধানী ছাড়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না অধিকাংশ মানুষ।

কেবল জরুরি প্রয়োজনে 'ম্যুভমেন্ট পাস' নিয়ে ঢাকা ছাড়ার কথা বলা হলেও অনেক মানুষই এ ব্যাপারে জানেই না। আর রাস্তায় বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, জরুরি প্রয়োজনের কারণ দেখাতে না পারলে ঢাকায় ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না কাউকে।

চলমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার পারমিশন দিচ্ছে বাংলাদেশ পুলিশ আবেদনের ঠিকানা- https://movementpass.police.gov.bd ঠিকানায় গিয়ে আবেদনের মাধ্যমে পাস সংগ্রহ করা যাবে।

উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম