আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:51 pm || প্রকাশের তারিখ: May 21, 2020, 3:31 pm
দুই’শত মধ্যবিত্ত পরিবারকে হোপ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা 
এস আহমেদ ফাহিম।। করোনা মহামারীতে লকডাউনে দুর্ভোগের শিকার হয়েছে চট্টগ্রামের  নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো।আত্মসম্মানের ভয়ে তারা সাহায্য চাইতে পারছে না। এই সংকট কালীন সময়ে সমস্যাগ্রস্ত   ২০০ টি মধ্যবিত্ত পরিবারের নিকট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী  পৌছে দিয়েছে  চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন " হোপ ফাউন্ডেশন"।

হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে  করোনাকালীন সহযোগিতার অংশ হিসেবে  চট্টগ্রামের  সমস্যাগ্রস্ত  ২০০ টি মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে  নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী  পৌছে দেয় হোপ ফাউন্ডেশনের সদস্যরা।

এ কার্যক্রমে  জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের হয়ে মাঠে কাজ করেছেন  নাজমুল ইসলাম অনিক, জাহিদুল ইসলাম, পুষ্পিতা চৌধুরী, আমান,  ওমর ফারুক, শাহনেওয়াজ জয়, মুক্তা দত্ত,  এ এম আসিফ। হোপ ফাউন্ডেশনের এই কার্যক্রমে   সার্বিক ভাবে সহযোগিতা করেন হাসনাত মাঈনুদ্দীন,সাইফুল ইসলাম,আশরাফুল আলম সিদ্দিকী ও মিসবাহ উদ্দিন বিপু।

এ বিষয়ে হাসনাত ও সাইফুল বলেন "  সামাজিক দায়বদ্ধতা থেকেই আমারা এই মানবিক উদ্যোগ হাতে নিয়েছি, যার পৃষ্ঠপোষকতা করেছে "হোপ ফাউন্ডেশন"। সমাজের বিত্তবানদের উচিত দেশের এই সংকটকালীন মুহুর্তে এগিয়ে আসা।। হোপ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এ কার্যক্রম এ সার্বিকভাবে আমাদের সহযোগিতা  থাকবে। তাদের এ কার্যক্রম এ শরিক  হতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৬৭৭২৫১৪০৪ নম্বরে এবং অনুদান পাঠাতে পারেন বিকাশ ০১৯৮৪৮৪৬৪৬৯ নম্বরে।

এই কার্যক্রম নিয়ে  হোপ ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা ও  চেয়ারম্যান ইমরান সাঈদ রবিন  বলেন " আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদের হোপার্সদের প্রতি। করোনা ভাইরাস থেকে কবে মুক্তি পাবো আমরা সেটা একমাত্র   আল্লাহ ই জানেন।আমরা সেচ্ছাসেবকরা করোনার প্রতিষেধক বানাতে সক্ষম নই,তবে আমরা সাধারণ মানুষের ক্ষুধা লাঘবে সক্ষম হবো যদি  করোনাকালীন সময়ে  সমাজের বিত্তবান রা আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে আসে। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুল আবেদন জানান এবং  তাদের এ কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান।"
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম