আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:38 pm || প্রকাশের তারিখ: May 21, 2020, 6:04 pm
ঘূর্ণিঝড় আম্পানঃ অসহায়ের পাশে চুয়াডাঙ্গা পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস পরিস্থিতির মাঝে দেশে আঘাত হেনেছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান। ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। আর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে দাড়িয়েছে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

জানা যায়, আজ (২১ মে) সকালে ৮২ কিলোমিটার গতিতে চুয়াডাঙ্গা অতিক্রম করে ঘূর্ণিঝড় আম্পান। এসময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৪৮ মিলিমিটার।

ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত লোকজনকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছানো, সড়কে পড়ে থাকা গাছের ফলে আটকে থাকা পণ্যবাহি মালগাড়ি, ট্রাক, কভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থা করেন পুলিশ সুপার।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে মানুষের নিরবিচ্ছিন্ন চলাচল করতে ঝড়ের কবলে ভেঙ্গে যাওয়া গাছপালা তাৎক্ষনিক প্রধান প্রধান সড়ক থেকে অপসারণ করা হয়।

এসময় ঝড় পরবর্তী অসহায়ের সাহায্যের প্রস্তাবনাও জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম