আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:26 pm || প্রকাশের তারিখ: May 21, 2020, 9:12 pm
করোনায় প্রাণ গেলো আরও দুই পুলিশ সদস্যের
ঢাকা।। নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১১ জন পুলিশ সদস্য মারা গেলেন।

মৃত্যুবরণ করা দুুই পুলিশ সদস্য হলেন: নায়েক আল মামুনুর রশীদ ও কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান। আল মামুনুর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। আর কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে।

মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে আল মামুনুর রশিদের মরদেহধর্মীয় বিধান অনুযায়ী নিজ গ্রামে দাফন করা হবে।

এই দুুই পুলিশ সদস্যদের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম