আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 5:59 am || প্রকাশের তারিখ: May 22, 2020, 1:31 pm
ঈদ উপলক্ষ্যে মনিরামপুরে বিএনপির পক্ষ থেকে ৫০৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ
মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। পবিত্র ঈদ উপলক্ষ্যে যশোরের মনিরামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে দরিদ্র ৫০৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চার নম্বর(দূর্গাপুর-স্বরূপদহ) ওয়ার্ডে সিমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রি বিতরণের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই,লিয়াকত হোসেন, আসলাম হোসেন প্রমুখ। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, পর্যাক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রি বিতরণ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম