আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:25 pm || প্রকাশের তারিখ: May 22, 2020, 3:18 pm
জুমাতুল বিদায় করোনা থেকে মুক্তির প্রাথর্ণা
ঢাকা।। পবিত্র জুমাতুল বিদা আজ। অর্থাৎ রমজানের শেষ জুমা। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রমজানের শেষ দশকে হওয়ার কারণে এ জুমআর সঙ্গে শেষ দশকের (নাজাতের) ফজিলতও যোগ হয়েছে।

এ দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা করা হয়। দিনটিতে ইবাদত– বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও রহমত কামনা করেন মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় বিশ্বব্যাপী করোনা থেকে মুক্তির জন্য।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার জুমাতুল বিদায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি ও শরীরিক দূরত্ব বজায় রেখে মুসলি¬রা নামাজ আদায় করেছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ঘরে বসে ইবাদত করলে তার ফজিলত রয়েছে অনেক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম