আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:24 pm || প্রকাশের তারিখ: May 22, 2020, 3:28 pm
আশুলিয়ায় নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা বাদল
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে নাজেহাল পুরো বিশ্ব। আক্রান্ত হয়েছে বাংলাদেশও। দেখা দিয়েছে চরম বিপর্যয়। দেশের এই বিপর্যয়ে আশুলিয়ায় নিজ নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন আশুলিয়া থানা যুবলীগের সদস্য শেখ মোঃ বাদল। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপহার বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে এ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে চাল, ডাল, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরনকালে থানা যুবলীগের সদস্য শেখ মোঃ বাদল জানান, 'মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। আক্রান্ত হয়েছে বাংলাদেশও। দেশে প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা। ফলে অসহায় হয়ে পড়েছে দেশবাসীসহ নেতাকর্মীরা। তাই দেশে এ দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাড়িয়েছি। ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমার এ কার্যক্রম।'

শেখ বাদল জানান, দেশের ক্রান্তিলগ্নে শুধু সরকারের পক্ষ থেকে একার পক্ষে এ দুর্যোগ কাঠিয়ে ওঠা সম্ভব না। সকলের সহযোগিতার মাধ্যমে এ দুর্যোগ কাটানো সম্ভব। তাই সমাজের বিত্তবানদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় সকলকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম