আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:12 pm || প্রকাশের তারিখ: May 22, 2020, 5:23 pm
মানবতার ফেরিওয়ালা যুবলীগ নেতা মোশারফ
নিজস্ব প্রতিবেদক।। করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক হাজী মোঃ মোশাররফ খান। প্রতিদিন নতুন উদ্যোগ আর সাহায্য সহযোগিতায় তাকে পাচ্ছেন এলাকার জনগণ। এসব উদ্যোগের কারণে স্থানীয়দের কাছে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। কেউ কেউ ডাকেন ‘মানবিক নেতা’ বলেও।

সাভারে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী। ফলে বেড়েছে ঝুঁকি। শিল্পাঞ্চল হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশের কাজের ক্ষেত্র। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের লোকজনের চরম দুর্দিন যাচ্ছে। কষ্টে আছেন মধ্যবিত্তরাও। তাদের কথা চিন্তা করেইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক হাজী মোঃ মোশাররফ খান ব্যতিক্রমী সব উদ্যোগ গ্রহণ করেন। ইউনিয়নে মাইকিং ও মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন প্রতিনিয়ত। সুরক্ষা পোশাকসহ ভিন্ন উপকরণ দিয়ে চিকিৎসকদের সহায়তা করেছেন তিনি।

মার্চ থেকে আজ পর্যন্ত তিনি নিজ হাতে দোকানের সামনে সামাজিক দূরত্বের বৃত্ত অঙ্কন ও গভীর রাতে রাস্তায় রাস্তায় জীবানু নাশক স্প্রে করেন। একই সময় তিনি নিজ ইউনিয়নে বিতরণ করেন খাদ্যসামগ্রী। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে বিভিন্ন রকমের সবজি বিতরণও করেন।

জানতে চাইলে যুবলীগ নেতা হাজী মোঃ মোশাররফ খান বলেন, ‘রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। এ কার্যক্রম অব্যহত থাকবে।’

‘এ পর্যন্ত সবমিলিয়ে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে কয়েক হাজার পরিবারের মাঝে তিনি চাল, ডাল, তৈল, চিনি, আটা ও সাবান খাদ্যসামগ্রী বিতরণ করেছি। খাদ্য সহায়তা চলমান রয়েছে। ব্যক্তি উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে থাকার জন্য দিনরাত বিরামহীনভাবে ছুটে যাচ্ছি মানুষের দ্বারে।’

এসময় করোনাভাইরাস মোকাবেলায় সকলকে ধৈর্য্যধারনের আহবান জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম