আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:20 am || প্রকাশের তারিখ: May 22, 2020, 5:04 pm
জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারকে ঈদ উপহার রাঙ্গামাটি পুলিশ সুপারের
নিজস্ব প্রতিবেদক।। মহামারী করোনাভাইরাসের চলমান পরিস্থিতি ও জাতির ক্রান্তিলগ্নে সম্মুখ সারিতে বরাবরই মোকাবিলা করেন পুলিশ সদস্যরা। কর্তব্যরত অবস্থায় পরিবার-প্রিয়জনের মায়া ত্যাগ করে উৎসর্গ করেন নিজের জীবন।

শুক্রবার (২২ মে) প্রিয়জন হারানো এসব পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য আইজিপি ড. বেনজীর আহমেদমের পাঠানো ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার (এসপি)মো. আলমগীর কবীর, পিপিএম।

গত বছর ২০১৯ সালে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম