আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 4:45 am || প্রকাশের তারিখ: May 22, 2020, 10:36 pm
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে অসহায় দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরন
লিয়াকত হোসেন রাজশাহী।। আজ ২২মে বেলা ১১ টায় জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী এলাকার অসহায় দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যার। এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তাই করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।এ সময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক প্রচারনাও চালানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম