আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 4:46 am || প্রকাশের তারিখ: May 22, 2020, 10:54 pm
গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক।। নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলা পুলিশ প্রধান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জেলার সকল গ্রাম পুলিশদের ঈদ উপহার দিয়েছেন।

শুক্রবার (২২ মে) সকালে জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার ধামইরহাট থানা চত্বরে উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সেমাই-চিনি, গুড়ো দুধ, আতব চালসহ বিভিন্ন সামগ্রী ঈদ উপহার হিসেবে উপজেলায় কর্মরত ৭৬ জন গ্রাম পুলিশদের হাতে তুলে দেন।

এ সময় ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম