প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 7:38 am || প্রকাশের তারিখ: May 23, 2020, 2:37 pm
ঢাকা।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৮৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন।
শনিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।