আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:58 pm || প্রকাশের তারিখ: May 24, 2020, 1:50 pm
যশোরে মহিলা ফুটবলারদের ঈদ উপহার পুলিশ সুপারের
নিজস্ব প্রতিবেদক।। যশোরে মহিলা ফুটবলার দলের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।

আজ রবিবার (২৪ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জাতীয় মহিলা ফুটবলা দলের কৃতি খেলোয়ার হাফিজার সাথে কথা বলেন এবং যশোর জেলায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের খোজখবর নেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আপু সারোয়ারসহ যশোর জেলা পুলিশে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাগন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম