আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:05 pm || প্রকাশের তারিখ: May 24, 2020, 2:56 pm
নোয়াখালীর ৩০ অসহায় পরিবারের মাঝে  নোবিপ্রবি লিও ক্লাবের ধান বিতরণ 
নিজস্ব প্রতিবেদক।। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে  বিপাকে পড়া নোয়াখালীর জেলার চাটখিল থানার ৩০ টি পরিবারের মাঝে  ৩০ মন ধান বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।
















রবিবার (২৪ মে)সংগঠনটির পক্ষ থেকে  এই  ৩০ টি অসহায়  পরিবারের মাঝে ৩০ মন ধান বিতরণ করেন নোবিপ্রবি লিও ক্লাবের সভাপতি লিও হাসিব আল আমিন।

ক্লাবটির এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ এর সার্বিক তত্ত্বাবধান এবং  লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সহ-সভাপতি ও কিষান বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন রেজওয়ান করিমের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে লায়ন রেজওয়ান করিম জানান, দেশের এ ক্রান্তি লগ্নে আমরা ঘরে বসে থাকতে পারিনি, অসহায় মানুষগুলোর মুখ যখনই চোখের সামনে ভেসে উঠেছে তখন নিজের অজান্তেই কেঁদে উঠেছে হৃদয়।

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন ' করোনাভাইরাস মহামারীতে মানুষের দুর্ভোগ কমাতে এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার।'
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম