আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 4:56 am || প্রকাশের তারিখ: May 24, 2020, 5:58 pm
সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
মণিরামপুর( যশোর) প্রতিনিধি।। মনিরামপুর উপজেলার সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন করোনা ভাইরাসের এই দুর্দিনে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

২৩ মে (শনিবার) আলমগীর হোসেন ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২শ পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন। এর আগে গত ২৩ এপ্রিল সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেন।

এবিষয়ে আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আগামীতেও আমার সামর্থ্য অনুযায়ী এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম