আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: May 25, 2020, 2:25 am
ঈদের দিন দেখা মিলবে বৃষ্টির!
ঢাকা।। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আজ সোমবার। এদিন সকালে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দেশের কোথাও কোথাও রোদের দেখা মিললেও, কোথাও আবার থাকবে বৃষ্টি। রোববার ঢাকার আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আম্ফান চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা রয়েছে। দিনের তাপমাত্রা অনেক কম। সে ক্ষেত্রে সোমবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে অনেক জায়গাতেই রোদের দেখাও মিলবে।

তিনি বলেন, আগামী কয়েকদিনে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও সেটি সামান্য হবে। বেশিরভাগ সময়ই রোদ পাওয়া যাবে। তবে দিন ও রাতের তাপমাত্রা থাকবে শীতল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম